শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাটমোহরে অটোরিকসা চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

চাটমোহরে অটোরিকসা চালক হত্যার রহস্য উন্মোচন, গ্রেফতার ৫

পাবনা প্রতিনিধি

পাবনা চাটমোহরে অটোরিকসা চালক ইমন হোসেন (১৭) হত্যার মূল রহস্য উদঘাটনসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) মো. মহিবুল ইসলাম খান।

গ্রেফতারকৃতরা হলেন- চাটমোহর মির্জাপুর এলাকার মো. শামসুল মণ্ডলের ছেলে নুরুজ্জামান মণ্ডল (৩৪), মো. রবিউলের ছেলে হৃদয় (১৯), মো. রুস্তম আলীর ছেলে মো. সেলিম (১৯), মো. রুহুল আমিনের ছেলে মো. হুমায়ুন কবির টুটুল ও রাকিবুল (১৯)।

সম্মেলনে এসপি মো. মহিবুল ইসলাম খান বলেন, গত ১৮ আগস্ট রাতে পাবনা চাটমোহরে মাঝগ্রাম এলাকায় ইমন হোসেন নামে ওই কিশোর অটোরিকসা চালককে হত্যা করে দুস্কৃতিকারীরা। এ ঘটনায় ১৯ আগস্ট ইমনের বাবা জাকিরুল ইসলাম বাদী হয়ে চাটমোহর থানায় ছেলে নিখোঁজের একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের ১৮ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করে পুলিশ। নিখোঁজের দুইদিন পরে স্থানীয় দারাপপুর (ভাঙ্গা ব্রিজের) কাছে ডোবা থেকে ইমনের মরদেহ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের অভিযোগের ভিত্তিতে তদন্তকারী পুলিশের দল চাটমোহরের মান্নান নগরে যায়। সেখানে গিয়ে স্থানীয়দের মাধ্যমে জানতে পারে- ঘটনার দিনে ওই সিএনজিতে চারজন যাত্রী বেশে উঠেছিলেন। সিএনজিতে উঠে নির্জন স্থানে নিয়ে গিয়ে ইমনকে হত্যা করে তার সিএনজি নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা। স্থানীয়দের সূত্র ধরে এক হত্যাকারীকে শনাক্ত করে পুলিশ। এরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারীসহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। আর ছিনতাইকৃত সিএনজিটি পার্শ্ববর্তী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাধীন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গ্রেফতার পাঁচ আসামি বিজ্ঞ আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির দিয়েছেন। জবানবন্দি নিয়ে তাদের ইতোমধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ সুপারের নির্দেশে এই অভিযানের নেতৃত্ব দিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপর সিন্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সপুার মাসুদ আলম, সহকারী পুলিশ সপুার (এএসপি) সজিব শাহরীন ও সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট থানা পুলিশের সদস্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com