টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে ইয়াবাসহ আব্দুর রহমান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৪ নম্বর লেদা ক্যাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুর রহমান একই ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা কালা মিয়ার ছেলে।
বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ নম্বর লেদা ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬১ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবাসহ আটকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply