শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পরের বারও প্রধানমন্ত্রী থাকতে চান মোদি

পরের বারও প্রধানমন্ত্রী থাকতে চান মোদি

প্রবাস ডেস্ক:
ভারতে আগামী লোকসভা নির্বাচনের সময়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স হবে ৭৪ বছর। কিন্তু ২০২৪ সালের লোকসভা ভোটে জিতে এলে তিনি প্রধানমন্ত্রী থাকতে চান, এমন ইঙ্গিত গত বৃহস্পতিবার দিয়েছেন মোদি নিজেই।

তিনি বলেছেন, সম্প্রতি একটি বিরোধী দলের এক জন বড় নেতার সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে বললেন- এই দেশের মানুষ আপনাকে দু’বার প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে

আর কী চান?
মোদি আরো বলেন, তার মতে কেউ দু’বার দেশের প্রধানমন্ত্রী হলেই তো সব কিছু পাওয়া হয়ে গেল। কিন্তু মোদি অন্য ধাতু দিয়ে তৈরি। এখন আমার বিশ্রাম নেওয়ার সময় নয়। আমার স্বপ্ন, উন্নয়নমূলক প্রকল্পগুলোকে শতভাগ সফল করে তোলা।

সেই ‘বড়’ বিরোধী নেতার নাম তিনি প্রকাশ্যে আনেননি। তবে অনেকেরই ধারণা তিনি এনসিপি প্রধান শারদ পাওয়ার। তবে কে মোদিকে এই কথা বলেছিলেন, তার থেকেও বড় জল্পনার বিষয়, তার ভবিষ্যতে বিশ্রাম নিতে না-চাওয়ার বার্তা।

মোদির ঘনিষ্ঠ শিবির চায়, পরের বার ভোটে জিতলে তিনিই প্রধানমন্ত্রী থাকুন। আবার দলের ছোট একাংশ মনে করে, রাষ্ট্রপতির মতো পদে যাওয়া উচিত মোদির। তবে সূত্রের মতে, আলঙ্কারিক কোনো পদ মোদি চাইবেন না। বরং চাইবেন তিন দফার প্রধানমন্ত্রিত্ব সম্পূর্ণ করে নেহরুর সঙ্গে এক আসনে বসতে।

এদিকে ২০২৪ সালের ভোটের পরে মোদির বদলে অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন কি না, এমন জল্পনা সম্প্রতি উস্কে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা।

তিনি বলেছেন, প্রধানমন্ত্রী অমিত শাহ, আমার শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদি এবং দলের রাষ্ট্রীয় সভাপতি জে পি নড্ডাকে অভিনন্দন জানাই।

হিমন্তবিশ্বের তরফে যদিও দাবি করা হয়, মুখ ফস্কেই ওই কথা বলেছিলেন। কিন্তু কংগ্রেসের মতে, সুকৌশলে শাহের নামই মোদির উত্তরসূরি হিসেবে তুলে ধরা হয়েছে।

বিজেপি সূত্রের মতে, উত্তর প্রদেশের ভোট হওয়ার আগে অনেকটা জোর দিয়ে বলা যেত, অমিতই মোদির উত্তরসূরি। কিন্তু দ্বিতীয় বার মসনদ দখল করে সেই সমীকরণ পাল্টে দেন যোগি আদিত্যনাথ। মোদি যদি প্রধানমন্ত্রীর আসনে তিন দফা সম্পূর্ণ করেন, উত্তর প্রদেশে আরেকবার ভোট হয়ে যাবে। ফের জিতলে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে শাহকে পেছনে ফেলে দিতে পারেন আদিত্যনাথ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com