শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইতালির বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর গল্প শোনালেন রাষ্ট্রদূত শামীম

ইতালির বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর গল্প শোনালেন রাষ্ট্রদূত শামীম

প্রবাস ডেস্ক:
তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য উপস্থাপনের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বঙ্গবন্ধুর জীবন-ইতিহাসভিত্তিক ডক্যুমেন্টের কপি প্রদান করেন রাষ্ট্রদূত শামীম আহসান। ছবি-বাংলাদেশ প্রতিদিন।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও দর্শনের পথ ধরেই আজকের বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে; বঙ্গবন্ধুর কালোত্তীর্ণ রূপকল্প ও দর্শনেরই ফসল বর্তমানের বাংলাদেশ। প্রধানমন্ত্রীর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বের ফলেই জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ এখন বাস্তবতার দ্বারপ্রান্তে।’

রোমের তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল কনভারসেশন শীর্ষক সেমিনারে ১৭ এম রাষ্ট্রদূত শামীম ‘বাংলাদেশ এ্যান্ড বঙ্গবন্ধু ইন দ্য ইভোলভিং জিওপলিটিক্যাল কনটেক্সট অব সাউথ এশিয়া এ্যান্ড বিইয়োন্ড’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বিভিন্ন দেশের প্রায় ১৫০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে এ প্রবন্ধ উপস্থাপনকালে রাষ্ট্রদূত বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতোয় গাঁথা এবং সে সূত্র ধরে বাংলাদেশের ভাষা আন্দোলন ও স্বাধিকার প্রতিষ্ঠার বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুর ভূমিকা উল্লেখ করেন।
বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক অগ্রযাত্রার সার্থক রূপায়নে জাতির পিতার প্রদর্শিত পথই যে নেপথ্যে অবদান রেখে চলছে সে বিষয়ে আলোকপাত করে রাষ্ট্রদূত শামীম শিক্ষার্থীদের সামনে বঙ্গবন্ধুর জীবন দর্শনের কিছু দৃষ্টান্ত তুলে ধরেন। বিশ্ব শান্তি ও মানবতার কল্যাণে নিবেদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৃহীত কালজয়ী বিভিন্ন উদ্ধৃতি এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বদলে যাওয়ার গল্প শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ জাগায়। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রা, ভবিষ্যৎ রূপকল্প ও অনন্য সাফল্যসমূহ তুলে ধরার পাশাপাশি বিদ্যমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থানও পর্যালোচনা করা হয়। এসময় দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর দেখানো মূলনীতিসমূহ যে এখনো প্রাসঙ্গিক এবং কার্যকর সে বিষয়ে রাষ্ট্রদূত তার অভিজ্ঞতার আলোকে পর্যালোচনা করেন।

সেমিনারে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি তথ্যচিত্রও শিক্ষার্থীগণের সামনে প্রদর্শন করা হয় যা বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভীষ্ট সম্পর্কে তাদেরকে অবহিত করে। বাংলাদেশ ও বঙ্গবন্ধু, বাংলাদেশ এর অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, ভূ-রাজনৈতিক কৌশল এবং বিশ্ব রাজনীতিতে এর অবস্থান ইত্যাদি বিষয়ে রাষ্ট্রদূত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উপর তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট কয়েকজন শিক্ষক এবং দূতাবাসের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, খ্যাতিমান তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ে ইতালির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক ছাত্র-ছাত্রী (প্রায় ৩৫,০০০) অধ্যয়ন করে। দূতাবাসের চলমান জনকূটনীতি কার্যক্রমের অংশ হিসেবে দূতাবাস বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথভাবে সেমিনারটির আয়োজন করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com