খুলনা প্রতিনিধিঃ
দিঘলিয়ায় ক্রয়কৃত জমি জোর দখল ও বাড়ি ভাংচুর এর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
সুত্র জানায়, দিঘলিয়ার সদর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা। খান আক্তারুজ্জামান এর পুএ খান আরিজুল ইসলাম ইসতিকের ক্রয়কৃত জমি বি,আর এস,দাগ নং- ৩৭২৪ খতিয়ান নং-১৮৬৯ এর বসতবাড়ি তে গত ২৪ জুন রাত সাড়ে ১২ টার দিকে একই এলাকার বাসিন্দা ১০/১২ জন চিহ্নিত সন্ত্রাসী অনধিকার বাড়িতে প্রবেশ করে খান আক্তারুজ্জামান এর ছেলে, পুএ বধু, ভাতিজা ও শিশু সন্তানের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
এবিষয়ে খান আক্তারুজ্জামান এর পুলিশ হেডকোয়ার্টার এ লিখিত অভিযোগের সুএে যানা জায় একই এলাকার বাসিন্দা ১। আলী আশরাফ,(রাব্বু) ২।আলী নেওয়াজ খান, ৩। আলী আহসান খান , এদের সাথে অনেক দিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল একপর্যায়ে গত ২৪ জুন রাত সাড়ে ১২ টার দিকে অনাধিকার আরিজুল ইসলাম এর বাড়িতে ১০/১২ জন প্রবেশ করে এবং তাদের কাছে থাকা লাঠি সোঁটা ও লোহার পাইপ দিয়ে পরিবারের উপর হামলা চালায়।
আক্তারুজ্জামান তার লিখিত অভিযোগ এ আরও জানান, তার ভাতিজা ও বউমা কে এলোপাতাড়ি কিল-ঘুষি মারিয়া চুল ধরে জোরপূর্বক একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেয়, এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে , এবং আক্তারুজ্জামান বাদি হয়ে দিঘলিয়া থানায় একটি এজাহার দায়ের করেন ও ন্যায় বিচার পাইবার আবেদন জানিয়ে ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে একটি লিখিত অভিযোগ প্রেরণ করে।
Leave a Reply