নিজস্ব প্রতিবেদক:
সোমবার, জাতীয় প্রেসক্লাব এর দ্বিতীয় তলায় জহুরুল হোসেন চৌধুরী সভা কক্ষ ঢাকায়, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে প্রতিবাদ সভা জোটের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব নিয়াজ মুহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের যুগ্ম আহবায়ক এম. এ. করিম খানের সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী (বীর বিক্রম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এম.পি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মোঃ শহিদুল ইসলাম মিলন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ডাঃ মোঃ মোশারফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, সাবেক সদস্য লিয়াকত আলী খান।
প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মাসুদ খান বাবু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইনসুর আলী, বাংলাদেশ আওয়ামী বাস্তহারা লীগের সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদের সভাপতি তালুকদার মোঃ জাহাঙ্গীর, জয় বাংলা মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার, বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ ফারুক হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের সাধারণ সম্পাদক খান মোঃ সাইফুল ইসলাম নকিব, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ শওকত হোসেন, বঙ্গবন্ধু মঞ্চের সাংগঠনিক সম্পাদক খন্দকার ফরিদ আহমেদ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের কেন্দ্রীয় ও মহানগর কমিটির মোঃ এজাজ, আহমেদ ফায়সাল, এমদাদ হোসেন চৌধুরী, মোঃ জামাল হোসেন, মোহাম্মদ আলী, জাহিদুল ইকবাল তপু, জোসনা খান মুক্তা সহ জোটভুক্ত অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply