শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ঢাকা মেট্রোপলিটন ৬ ওসিসহ ১১ জনকে বদলি

ঢাকা মেট্রোপলিটন ৬ ওসিসহ ১১ জনকে বদলি

নিজস্ব প্রতিবেদক:
ফাইল ফটো

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ছয়জন অফিসার ইনচার্জসহ (ওসি) ১১ জনকে বদলি করা হয়েছে।
বুধবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের এ বদলি করা হয়।

আদেশ বলা হয়, ডিএমপির যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলামকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) করা হয়েছে। পাশাপাশি তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আবুল কালামকে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া শ্যামপুর থানার ওসি মফিজুল আলমকে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

এদিকে, ডিএমপির পিআরএন্ডএইচআরডি বিভাগের পুলিশ পরিদর্শক মো. নজরুল ইসলামকে শ্যামপুর থানার ওসি করা হয়েছে। পাশাপাশি ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ পরিদর্শক শাহীনুর রহমানকে ডিএমপির কোতোয়ালি থানার ওসি করা হয়েছে। সেই সঙ্গে ডিএমপির কোতোয়ালি থানার ওসি মিজানুর রহমানকে মতিঝিল থানার অফিসার ইনচার্জ করা হয়েছে।

অন্যদিকে, মতিঝিল থানার অফিসার ইনচার্জ ইয়াসির আরাফাত খানকে ডিএমপির অপরাধ বিভাগে বদলি করা হয়েছে। পাশাপাশি বংশাল থানার ওসি আবুল খায়েরকে ডিএমপির অপারেশন বিভাগে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির গোয়েন্দা-মতিঝিল বিভাগের পুলিশ পরিদর্শক মজিবুর রহমানকে বংশাল থানার ওসি করা হয়েছে।

সেই সঙ্গে ডিএমপির ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক আজহারুল ইসলামকে যাত্রাবাড়ী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) এবং ডিএমপির গেন্ডারিয়া থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রেমদাস রায়কে হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com