চট্টগ্রামপ্রতিনিধি:
চট্টগ্রাম বন্দরে কনটেইনারভর্তি মদের চালান জব্দ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কনটেইনার খুলে পরীক্ষার পর মদ থাকার বিষয়টি নিশ্চিত হয় চট্টগ্রাম কাস্টমস।
কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১৩ মার্চ সোডা অ্যাশ হিসেবে উল্লেখ করে চালানটি দুবাই থেকে চট্টগ্রাম বন্দরে আনা হয়। এর পর থেকেই আমদানিকারক ঢাকার বিসমিল্লাহ করপোরেশন এবং শিপিং এজেন্ট চট্টগ্রামের বিএস কার্গো বন্দর থেকে চালানটি দ্রুত খালাস করার চেষ্টা করছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত বুধবার চালানটি জব্দ করা হয়। গতকাল কনটেইনার খুলে কায়িক পরীক্ষার পর মদ থাকার বিষয়টি নিশ্চিত হয় কাস্টমস। কনটেইনার থেকে ১৬ হাজার ৮২৪ লিটার মদ জব্দ করা হয়। যার মূল্য শুল্কসহ প্রায় ১৮ কোটি টাকা।
চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইফুল হক বলেন, ‘কনটেইনারে সোডা অ্যাশ থাকার কথা বলা হলেও সেই পণ্য মেলেনি। সব আমদানি নিষিদ্ধ ও উচ্চ শুল্কের অবৈধ মদ।’
Leave a Reply