শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ক্রেতা সংকটে চিন্তিত রাজবাড়ীর পাদুকা তৈরির কারিগররা

ক্রেতা সংকটে চিন্তিত রাজবাড়ীর পাদুকা তৈরির কারিগররা

আল আমিন খোকন রাজবাড়ী

ঈদুল ফিতরের বাকি আর মাত্র কয়েকদিন। ঈদে নতুন জামা-কাপড়ের সঙ্গে নতুন জুতা বা স্যান্ডেলের বিকল্প নেই। ফলে রাজবাড়ীতে জুতার শো-রুমগুলোতে ভিড় থাকলেও ক্রেতা সংকটে হতাশায় ভুগছেন জেলার পাদুকা (স্যান্ডেল) তৈরির কারিগররা।

ক্রেতাদের দাবি, বানানো স্যান্ডেল নিজেদের পছন্দের ডিজাইন ও মাপ অনুযায়ী বানানো যায়। তবে অন্য বছরের তুলনায় এবার দাম বেশি। অন্যদিকে কারিগররা বলছেন, বেশি দামে কাঁচামাল কিনে স্যান্ডেল তৈরি করতে খরচ বেশি পড়ছে। যে কারণে দামও বেশি।ঈদে নিজেকে নতুন রূপে সাজাতে পোশাকের পাশাপাশি চটি স্যান্ডেলের প্রচুর চাহিদা থাকে। সেদিক বিবেচনা করেই কারিগররা বিভিন্ন ডিজাইনের স্যান্ডেল তৈরি করে রেখেছেন। তাছাড়া অর্ডারের মাধ্যমেও ক্রেতাদের পছন্দ অনুযায়ী স্যান্ডেল তৈরি করেন তারা। তবে এবার অর্ডার কম পাচ্ছেন।রাজবাড়ী শহরে বিকাশ সুজ, নিশান সু-স্টোর, গোবিন্দ সুজ, চন্দন সু-স্টোরসহ প্রায় পাঁচ থেকে সাতটি স্যান্ডেল তৈরির দোকান আছে। এখানে হাফ সু, এক পাঞ্জা, বেল্ট ও দুই ফিতার চটি স্যান্ডেল তৈরি করেন কারিগররা। বর্তমানে হাফ সু ৮৫০, ফিতা স্যান্ডেল ৪০০ থেকে ৬০০ এবং দুই ফিতার চটি স্যান্ডেল ৩৫০ টাকায় বিক্রি করছেন।ক্রেতা নিয়ামুল মৃধা বলেন, বানানো স্যান্ডেল অনেক ভালো ও টেকশই হয়। পায়ের গঠন অনুযায়ী ফিট করে বানিয়ে নেওয়া যায়। যে কারণে শো-রুমে না গিয়ে স্যান্ডেল বানানোর দোকানে এসেছি। কারিগররা সুন্দর সুন্দর স্যান্ডেল তৈরি করে রেখেছেন। তবে এবার দাম অনেক বেশি। নতুন পোশাকের সঙ্গে নতুন স্যান্ডেল পরবো বলে কিনতে এসেছি।
আরেক ক্রেতা মহিদুল ইসলাম জানান, তিনি নিয়মিত বানানো স্যান্ডেল ব্যবহার করেন। যে স্যান্ডেল এর আগে দুই থেকে আড়াইশ টাকায় কিনেছেন এবার তার দাম ৫০০ টাকা চাওয়া হচ্ছে। ফলে পছন্দ হলেও দামে পোষাচ্ছে না। দাম আরেকটু কম হওয়া উচিত ছিল।নিশান সু-স্টোরের মালিক সোহাগ রবি দাস বলেন, ঈদ উপলক্ষে বহু ডিজাইনের স্যান্ডেল তৈরি করে রেখেছি, কিন্তু ক্রেতা না থাকায় বিক্রি করতে পারছি না। তাছাড়া এবার অর্ডারও কম। আমাদের স্যান্ডেল চামড়ায় তৈরি। এবার বেল্ট, চটি ও হাফ সু বেশি তৈরি করেছি। বেল্ট স্যান্ডেল ৪০০ থেকে ৬০০, চটি সাড়ে ৩০০ থেকে ৪০০ এবং হাফ সু সাড়ে ৮০০ থেকে এক হাজার টাকায় বিক্রি করছি।
তিনি বলেন, কাঁচামালের দাম বেশি হওয়ায় স্যান্ডেল তৈরিতে খরচ বেশি পড়ছে। যে কারণে দাম একটু বেড়েছে। তবে আমরা যে দামে নিচ্ছি সে তুলনায় জিনিস ভালো।
সোহাগ আরও বলেন, ঈদের আর মাত্র কয়েকদিন বাকি থাকলেও তেমন ক্রেতা নেই। শহরের প্রায় প্রতিটি দোকানের একই অবস্থা। তবে আশা করছি, সামনে বিক্রি বাড়বে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com