চাঁদপুরপ্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলায় ধনাগোদা নদীতে নিখোঁজ রাকিবুল ইসলাম রাকিব (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে মতলব পৌর এলাকার চরমুকুন্দি গ্রাম এলাকায় ধনাগোদা নদীতে নিখোঁজ হয় রাকিব। বিকেলে একই স্থান থেকে তার লাশ উদ্ধার করে চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মৃত রাকিব কুমিল্লা জেলার হোমনা উপজেলার দুলাল মিয়ার ছেলে। রাকিব মতলব দক্ষিণ উপজেলার চরমুকুন্দি গ্রামে তার ফুফুর বাড়িতে থাকতো।
রাকিবের ফুফা খোরশেদ আলম দেওয়ান বলেন, রাকিবুল সাঁতার জানত না। আমাদেরকে না জানিয়ে গ্রামের তিনজনের সঙ্গে সে ধনাগোদা নদীতে গোসল করতে যায়। গোসল করে তারা তিনজন তীরে উঠলেও রাকিবুল পানিতে ডুবে যায়। পরে বিষয়টি চাঁদপুর ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে রাকিবের লাশ উদ্ধার করে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান প্রণব বরুয়া জানান, উদ্ধারের পর ঐ শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply