শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সারা দেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

সারা দেশে বজ্রপাতে ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
প্রতীকী ছবি

সারা দেশে বজ্রপাতে কৃষকসহ আটজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে তাদের মৃত্যু হয়। একই সময়ে আহত হয়েছেন বেশ কয়েকজন।

নেত্রকোনার আটপাড়া উপজেলার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে দেলোয়ার মিয়া (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার স্বরমুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

শরীয়তপুরের জাজিরা ও ভেদরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। মৃতরা হলেন জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা ইউনিয়নের পাইনপাড়ার আলতু মাঝির মেয়ে আমেনা বেগম (২৬) ও ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামের নেছার উদ্দিন মাঝির স্ত্রী কুলসুম বেগম (৩৮)। দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে গোসল করতে নেমে বজ্রপাতে সঞ্জীব বল্লভ (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে বজ্রাহত হয়েছেন দিগেন বৈদ্য (৪০) নামের আরও একজন।

সঞ্জীব গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার নগেন বল্লভের ছেলে। তিনি মাদারীপুর পুরান বাজারের একটি মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।

অপরদিকে, কালকিনিতে বজ্রপাতে জসিম হাওলাদার (৪০) নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিকেলে উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম হাওলাদার ওই এলাকার হান্নান হাওলাদারের ছেলে।

ফরিদপুরের মধুখালীতে বজ্রপাতে মুরাদ মল্লিক (৫৩) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন কামরুল শেখ (৩৫) নামে আরেক কৃষক। তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেল ৩টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাসাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুরাদ মল্লিক উপজেলার কামালদিয়া ইউনিয়নের মিরাপাড়ার লকাই মল্লিকের ছেলে।

সিলেটের কানাইঘাটে মাঠে গরু চরাতে গিয়ে বজ্রপাতে মাহতাব উদ্দিন মাতাই (৪৫) নামে এক ওমান প্রবাসীর মৃত্যু হয়েছে। সকালে উপজেলার দীঘিরপার ৩ নম্বর পূর্ব ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। মাহতাব উদ্দিন মাতাই উপজেলার দর্পনগর পশ্চিম করচটি গ্রামের রফিকুল হকের ছেলে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পাথর গ্রামে বজ্রপাতে দান কাটতে আসা এক কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অপর এক কৃষক। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

হাতিয়াড়া ইউপি চেয়ারম্যান দেব দুলাল বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হতাহতদের নাম পরিচয় তিনি জানাতে পারেননি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com