নিজস্ব প্রতিবেদক:
হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে গেছেন।
শনিবার (১৮ মে) বিকেলের দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গাড়িতে করে পৌঁছান তিনি। পরে গাড়ি নিয়ে ভেতরে ঢোকেন।
সন্ধ্যার দিকে ডিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ডিবি সূত্রটি জানায়, মামুনুল হক মূলত ডিবিপ্রধান হারুনুর রশিদের সঙ্গে দেখা করতে এসেছেন। তার সঙ্গে সাক্ষাৎ করার পর তিনি চলে যাবেন।
তবে তিনি এখনো সেখানে অবস্থান করছেন বলে জানা গেছে।
এর আগে, গত ৩ মে (শুক্রবার) সকাল ১০টার দিকে মামুনুল হক কারাগার থেকে মুক্তি পান।
Leave a Reply