শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সিলেট নগরের‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

সিলেট নগরের‘মালয়েশিয়ায় কর্মী পাঠানোয় জটিলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা’

সিলেটপ্রতিনিধি:

মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সে দেশে যেতে পারেননি ৩০ হাজারেরও বেশি বাংলাদেশি শ্রমিক। এ পরিস্থিতির জন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী।

ভোগান্তিতে পড়াদের পাশে সরকার আছে মন্তব্য করে তিনি বলেন, ‘সময় বাড়ানোর জন্য মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে প্রবাসী মন্ত্রণালয়।’

আজ শনিবার (১ জুন) দুপুরে সিলেট নগরের ঐতিহ্যবাহী আলিমা মাদরাসা পরিদর্শন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী।

সেখানে মতবিনিময় সভায় অংশ নেন। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
আটকে পড়া শ্রমিকদের বিষয়ে সরকারের পদক্ষেপ এবং দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা প্রশ্নে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশসহ ১৪টি দেশের যে সমঝোতা হয়েছিল তা একটা কোটারভিত্তিতে। আমাদের যে কোটা ছিল সেটি পূরণ করতে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছিল এবং যে সব রিক্রুটিং এজেন্ট আছে তাদের সঙ্গেও আমরা বসেছি।

রিক্রুটিং এজেন্টদের সংগঠন বায়রার সঙ্গে বারবার বসেছি, আলোচনা করেছি। গত মাসের (মে মাসের) ১৫ তারিখে তাদের সঙ্গে সর্বশেষ সভা করে তাদের আমি বলেছিলাম, চূড়ান্ত তালিকা করার জন্য। কতজন বাকি রয়েছে, কিভাবে যাবে-না যাবে, ভিসার জন্য কত জন বাকি-এসবের তালিকা জমা দিতে বলেছি। কিন্তু তারা তালিকা দিতে পারেনি।


একেবারে শেষ মুহূর্তে বায়রার পক্ষ থেকে মন্ত্রণালয়কে জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘একেবারে শেষ মুহূর্তে তারা আমাদের মন্ত্রণালয়কে বলেছে-আমাদের কর্মীরা রেডি, কিন্তু আমরা ফ্লাইট পাচ্ছি না। এরপর বিমানমন্ত্রী, বিমানের ব্যবস্থাপনা পরিচালক এবং সিভিল এভিয়েশনের চেয়ারম্যানের সঙ্গে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করা হয়। আমি ব্যক্তিগতভাবেও যোগাযোগ করি, কথা বলি। যে কারণে বিশেষ ২২টি ফ্লাইট দেওয়া হয়। কিন্তু তাতেও শেষ হয়নি।


দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই যে মানুষ ভোগান্তির শিকার হয়েছেন, এই ভোগান্তিকর পরিস্থিতি সৃষ্টির জন্য যারা দায়ী তাদের ব্যাপারে আমরা তদন্ত কমিটি করব। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

মালয়েশিয়া যেতে অনেকে জায়গা জমি বিক্রি করে যেতে না পেরে নিঃস্ব হয়ে পড়েছেন। তাদের জন্য কি করা হবে প্রশ্নে শফিকুর রহমান চৌধুরী বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে ৭৮ হাজার ৯০০ টাকার মতো ফি নির্ধারণ করা হয়েছিল। বেসরকারিভাবে কে কত টাকা দিয়েছেন সেটা আমাদের জানা নেই। তারপরও যারা ভোগান্তির শিকার হয়েছেন তাদের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। তারা দরখাস্ত করলে আমরা যে বা যারা দায়ী তাদের দোষী সাব্যস্ত হলে আমরা ব্যবস্থাগ্রহণ করা হবে।’

মালয়েশিয়ার শ্রম বাজার বন্ধ হয়ে যাবে সেটি আগে থেকে জেনেও রিনিউর কোনো চেষ্টা না করে এরকম পরিস্থিতিতে নতুন তিনটি দেশের শ্রম বাজারের সঙ্গে বাংলাদেশের চুক্তি করা প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘সারা বিশে^র ১৭৬টি দেশে আমাদের শ্রম বাজার রয়েছে। সেসব দেশে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। এসব দেশে শুধু অদক্ষ শ্রমিকরাই নন, দক্ষ, আধা দক্ষ, পেশাদার, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, নার্স প্রত্যেক স্তরের মানুষ যাচ্ছে। এবং আমরা পাঠাতে সক্ষম হচ্ছি। যোগ্যতা অনুসারে যে দেশের যে চাহিদা সে অনুযায়ী প্রেরণ করতে সক্ষম হয়েছি।

মালয়েশিয়ার সঙ্গে কথা বলে মেয়াদ বাড়ানোর কোনো পদক্ষেপ আছে কিনা প্রশ্নে তিনি বলেন, ‘মালয়েশিয়ার সরকারের কাছে আমাদের মন্ত্রণালয় থেকে চিঠি দিয়েছি সময় বাড়ানোর জন্য। এখনো কোনো উত্তর পাইনি। আমাদের অ্যাম্বেসি ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। উত্তর পেলে আমরা নিশ্চয়ই ব্যবস্থাগ্রহণ করব।’

তিনি আরো বলেন, ‘ক্ষতিগ্রস্তদের পক্ষে আমরা আছি। প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ সব সমস্যার সমাধান হবে।’

এর আগে নগরের আলিয়া মাদ্রাসা পরিদর্শন শেষে মতবিনিময় সভায় যোগ দেন প্রতিমন্ত্রী। সভায় মাদরাসার অধ্যক্ষ মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে অংশ নেন সিলেট-৫ আসনের সংসদ সদস্য হুছামুদ্দিন চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান ও মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com