নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্টন এলাকায় ফায়েনাজ টাওয়ার নামে একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় ৭টা ২৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এর আগে বুধবার (১২ জুন) সন্ধ্যা ৬ টা ৪৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। সে সময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিমা খানম জানিয়েছিলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছেন। এখনো হতাহত ও আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শাহজাহান সরদার জানান, পুরানা পল্টনের ৩৭/২ কালভার্ট রোডে ফায়েনাজ টাওয়ারে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনটির ১৫ তলায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৫ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply