নিজস্ব প্রতিবেদক
কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি অথবা ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ সদর দফতর।
বুধবার (২৪ জুলাই) পুলিশ সদর দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে। তথ্য জানাতে মোবাইল নম্বর- ০১৩২০০০১২২২, ০১৩২০০০১২২৩ ব্যবহার করার অনুরোধ জানানো হলো।
পুলিশ সদর দফতর জানিয়েছে, কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নাশকতা ও সহিংসতা সৃষ্টি করা হয়। সেইসব নাশকতা সৃষ্টিকারী ও দুষ্কৃতকারীদের সম্পর্কে তথ্য এবং অপরাধীর নাশকতার সময়ের ছবি/ভিডিও ফুটেজ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে অনুরোধ জানানো হলো।
Leave a Reply