শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সর্ব ইউরোপিয়ান আ.লীগের

পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সর্ব ইউরোপিয়ান আ.লীগের

যুগ-যুগান্তর ডেস্ক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বক্তব্যকে ‘ধৃষ্টতাপূর্ণ মন্তব্য’ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

শনিবার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে তারা বলেন, ‘বাঙালি জাতির অস্তিত্ব, আবেগ ও ভালোবাসার অপর নাম স্বাধীনতা, যা অর্জনে এ জাতির রয়েছে আত্মত্যাগের এক গৌরবময় মহাকাব্যিক ইতিহাস। আর এ মহাকাব্যের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’

 

এতে বলা হয়, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে সংঘটিত ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তর সালের মুক্তি সংগ্রাম, শুধু বাঙালির নয়, সমগ্র মানবজাতির ইতিহাসে এক অবিনাশী আলোকিত অধ্যায়। তিনি পাকিস্তানের কাছে পদানত বাঙালি জাতিকে পরাধীনতার শৃঙ্খল ভেঙে কাক্সিক্ষত বিজয় স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছেন।’

এম নজরুল ইসলাম বলেন, ‘পাকিস্তানি স্বৈরশাসকরা বাঙালির মুক্তির জন্য ও বাংলাদেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করার কারণে বঙ্গবন্ধুকে চার হাজার ৬৮২ দিন কারাবন্দী রেখেছিল। পাকিস্তানিরা ১৯৭১ সালের নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ করে ৩০ লাখ মানুষকে হত্যা আর চার লাখেরও অধিক মা-বোনকে ধর্ষণ করেছে। পাকিস্তানিদের আমৃত্যু অবস্থান স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরূদ্ধে।’

নজরুল ইসলাম বলেন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তাতে এটা পরিষ্কার যে, বাংলাদেশকে পাকিস্তানের ভাবধারায় ফিরিয়ে নেওয়ার জন্য তাদের দোসর জামায়াত-শিবির-বিএনপিকে দিয়ে তারা বাংলাদেশে সাম্প্রতিক হত্যা, নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘শেহবাজ শরিফদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশে আপনাদের দোসরদের ভয়াবহ পরিণতির জন্য অপেক্ষা করুন। আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার সমৃদ্ধির পথে যাত্রা শুরু করবে। আর পৃথিবীর মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালির রক্তার্জিত ইতিহাস থাকবে, ততদিন প্রজন্ম থেকে প্রজন্ম, যুগ থেকে যুগান্তরে অমর-অবিনশ্বর হয়ে থাকবেন, বঙ্গবন্ধু নিপীড়িত মানুষের মুক্তির দিশারি হয়ে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com