শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুষ্টিয়ায় চড়া দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়ায় চড়া দামে গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া জেলা প্রতিনিধি,

কুষ্টিয়া শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করার অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বুধবার (১ এপ্রিল) দুপুরে শহরের এনএস রোড ও কাটায়খানা মোড় এলাকায় অভিযান চালিয়ে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সাধারণ ক্রেতাদের কাছ থেকে অভিযোগ আসছিল যে, কুষ্টিয়া শহরের কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে এলপিজি গ্যাসের নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা হাতিয়ে নিচ্ছে। এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার দুপুর ১টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে একটি বিশেষ টিম অভিযানে নামে।

অভিযানকালে শহরের এনএস রোডস্থ ‘আলিফ আখলাক স্টোর’-এ গিয়ে অভিযোগের সত্যতা পায় টিমটি। সেখানে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে গ্যাস বিক্রি করায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে শহরের কাটায়খানা মোড়ের ‘প্রিন্স ইলেকট্রনিক্স’কে একই অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

মঠবাড়িয়ায় বাসভবনে তেলের মজুদ, ব‍্যবসায়ীকে ১৪ দিনের কারাদণ্ড

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুষ্টিয়ার সহকারী পরিচালক মো. মাসুম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমরা আজ এই অভিযান পরিচালনা করেছি। এলপিজি গ্যাসের নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সাধারণ মানুষের পকেট কাটবে এমন অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।

 

অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন র‍্যাব-১২ ও কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা। জনস্বার্থে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে জেলাজুড়ে এ ধরনের তদারকিমূলক অভিযান ও ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলেও অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

ব্যবসায়ীদের সতর্ক করে মাসুম আলী আরও বলেন, প্রতিটি দোকানে মূল্য তালিকা দৃশ্যমান রাখা এবং সরকার নির্ধারিত দামেই পণ্য বিক্রি নিশ্চিত করতে হবে, অন্যথায় কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com