1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

কক্সবাজারের মোবাইলে রেখেছিলেন পর্নোগ্রাফিক ছবি-ভিডিও, যে পরিণতি হলো টেকনাফের যুবকের

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি
টেকনাফে মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সকাল ১০টার দিকে টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প-২২-এর এপিবিএন চেকপোস্টে তল্লাশির সময় তার মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

এপিবিএন সূত্র জানায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা তল্লাশির সময় হামিদুর রহমানের মোবাইল ফোন পরীক্ষা করেন। এ সময় ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গেলে তাকে আটক করা হয়। একই সঙ্গে মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হামিদুর রহমানকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্টে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারায় হামিদুর রহমানকে দোষী সাব্যস্ত করা হয়। পরে তাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান মোহাম্মদ সুলতানের ছেলে। তার এফসিএন নম্বর ৪০৪২০৭।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..