1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

আসন্ন দুর্গাপূজায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ আট দিন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

হাসিবুল ইসলাম হাসিব, লালমনিরহাট প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৬ থেকে ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি শুক্রবার পর্যন্ত লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সাত দিন দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভারতের চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠানো হয়েছে।
বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, ভারতীয় ব্যবসায়ী সংগঠনগুলোর চিঠির পরিপ্রেক্ষিতে বুড়িমারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ১৬ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানিয়েছে।
অন্যদিকে, বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সাইফুর রহমান বলেন, পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, ভারতের চ্যাংড়াবান্ধা শুল্ক স্টেশনের ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে আট দিন আমদানি-রপ্তানি বন্ধ রাখার কথা জানিয়েছেন। সেই অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..