মোঃ মিজানুর রহমান উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় নিজ বাবার হাতে ধর্ষিত হয়ে অন্তঃসত্ত্বা ১৩ বছরের মেয়ে বলে অভিযোগ উঠেছে। বাবা মোতালেব ৩২ কে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে ভালুকা কাঠালী গ্রামে।
গ্রেফতারকৃত মোতালেক মিয়া তারাকান্দা উপজেলার কামারগাঁও গ্রামের লাল মিয়ার ছেলে। বর্তমানে সে উপজেলার কাঠালী গ্রামে ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করে বলে জানা গেছে।
মোতালেবের মেয়ে ঢাকা জেলার কলাবাগান এলাকায় একটি বাসায় গৃহকর্মীর কাজ করতেন।গত ২২মে মা বাবার কাছে ছুটি কাটানোর জন্য বেড়াতে ভালুকায় আসেন। ছুটি কাটিয়ে ২৫শে জুন পুনরায় ঢাকায় কাজে যোগ দেন।সম্প্রতি মেয়েটির বডি ফিটনেস সন্দেহজনক হলে বাসার মালিক মেয়েটিকে জিজ্ঞাসা করে জানতে পারে তার বাবা তার সাথে একাধিক দৈহিক মিলনের কথা। পরে বাসার মালিক কৌশলে বাবা মাকে ঢাকায় ডেকে নেন এবং কলাবাগান থানায় ধরিয়ে দেন।কলাবাগান থানা ভালুকা থানায় আসামিকে হস্তান্তর করেন।
এদিকে ভালুকা মডেল থানার ইনচার্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান ভিকটিমের মা একটি দর্শন মামলা করেছে। আসামি মোতালেক কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে ।ভিকটিমকে মেডিকেল চেকআপ প্রক্রিয়াধীন রয়েছে ।