1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

পাটগ্রামে নকল ভুট্টা বীজের কারবারি”র অভিযোগে মানববন্ধন, সুষ্ঠু তদন্তের দাবি কৃষকদের.

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

হাসিবুলইসলাম হাসিব,লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামে সম্প্রতি আলোচিত বিজেতা কোম্পানির ভুট্টার বীজ নিয়ে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং উপজেলার সর্বত্র নকল বীজ, সার ও কীটনাশক বিক্রির বিরুদ্ধে প্রতিবাদে সাধারণ কৃষকের ডাকে এক মানববন্ধন করেছেন পাটগ্রামে সাধারণ কৃষকরা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে পাটগ্রাম উপজেলার সকল কৃষক অংশগ্রহণ করেন।
মানববন্ধনের আয়োজকদের দাবি, সম্প্রতি পাটগ্রামে বিজেতা কোম্পানির ভুট্টার বীজ নিয়ে বিভিন্ন অভিযোগ সামনে এসেছে।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি বীজের গুণগত মান যাচাই এবং কৃষকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
কৃষকদের অভিযোগ, নকল বা নিম্নমানের বীজের কারণে ফসলের ক্ষতি হলে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তাঁরা।তাই বীজ, সার ও কীটনাশকের মান নিয়ন্ত্রণ এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
সাধারণ কৃষকের মানববন্ধনে উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল,লালমনিরহাট জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামি সাবেক আমির আতাউর রহমান,পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আব্দুল আকবর বিন আফসার সহ বাজার ব্যবসায়ী ও সাধারণ কৃষকরা।

মানববন্ধন শেষে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন সাধারণ কৃষকরা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মিস ফারজানা আখতার বলেন নকল বীজের খবর পেয়ে সে সময় অভিযান পরিচালনা করে গোডাউন সীলগালা করেন  নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশাশ দাস । বীজ নকল কী না যাচাই করতে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়েছে, ল্যাব টেস্ট এর ফলাফল আসলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা বলেন মাহবুবুল আলম বসুনিয়া বলেন ভেজাল ও নকল বীজের খবর পেয়ে প্রশাসন গোডাউন সীলগালা করেন, ও বীজ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, জেলা বীজ প্রত্যয়ন অফিস বিষয়টি নিয়ে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..