শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বগুড়ায় ভ্যানচালককে খুন, দুই মাস পর রহস্য উদঘাটন

বগুড়ায় ভ্যানচালককে খুন, দুই মাস পর রহস্য উদঘাটন

 

বগুড়ায় প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘিতে গলায় গামছা পেঁচিয়ে, দুই হাত-পা বেঁধে ভ্যানচালক শামীম আলমকে হত্যা করেছে আন্তঃজেলা অটোভ্যান ছিনতাইকারী চক্রের সদস্যরা। শামীমকে হত্যার পর অটোভ্যান নিয়ে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে আদমদীঘি থানা পুলিশ।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী এসব তথ্য জানান।

গত ২৪ জুন সকাল ৮টার দিকে আদমদীঘি থানার ধানতলা ইউনিয়নের পুকুরিয়া গ্রামের রাস্তার পূর্ব পাশ থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীম আলম নওগাঁ জেলার রানীনগর থানার বেলতলা গ্রামের সেকেন্দার ফকিরের ছেলে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-বগুড়ার আদমদীঘি উপজেলার জিনুইর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মোহাম্মদ রানা (২৫), একই এলাকার বাবলু শেখের ছেলে মো. জনি (২১), আদমদীঘি উপজেলার কোমারপুর খাডির পাড় এলাকার জাবাইদুলের ছেলে মিঠু (২২) ও জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ঢেকুঞ্জা গ্রামের মৃত ছামসুল সরদারের ছেলে মো. শাহিন (৩৫)। গ্রেফতার শাহিনের কাছ থেকে নিহত শামীমের অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদমদীঘি থানার উপ-পরিদর্শক সোলায়মান আলী জানান, অটো ভ্যানচালক শামীমকে হত্যার পর আন্তঃজেলা অটোভ্যান ছিনতাই চক্রের সদস্যরা অটোভ্যান নিয়ে পালিয়ে যায়। ভ্যানচালক শামীম আলমের মরদেহ উদ্ধার হওয়ার পর তার ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলার পর তদন্ত করতে গিয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আন্তঃজেলা অটোভ্যান ছিনতাইকারী চক্রের চারজনকে গ্রেফতার করা হয়।

সংবাদ সম্মেলন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, মোতাহার হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ও আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, রবিবার দুপুরে গ্রেফতার ব্যক্তিদের জেলা আদালতে পাঠানো হবে। আন্তঃজেলা ছিনতাইকারী চক্রটির আরও তথ্য উদঘাটনের জন্য তাদের তিনদিনের রিমান্ড আবেদন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com