1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

উখিয়ায় তিন পরীক্ষায় পাসের হার ৪৮ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৫ জন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

 

উখিয়া, টেকনাফ প্রতিনিধি

 

কক্সবাজারের উখিয়ায় আলিম, এইচএসসি ও বিএমটি পরীক্ষায় গড় পাসের হার ৪৮ দশমিক ২ শতাংশ। তিন পরীক্ষায় মোট ১ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৭৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে পাঁচজন শিক্ষার্থী।

 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রকাশিত ফলাফল বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, আলিম পরীক্ষায় উপজেলার তিনটি মাদ্রাসা থেকে ২৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২৫০ জন। পাসের হার ৮৬ দশমিক ৫১ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে চারজন।

অন্যদিকে, এইচএসসি পরীক্ষায় উখিয়া কলেজ ও উখিয়া সরকারি মহিলা কলেজ থেকে ১ হাজার ১১২ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৪১৭ জন। এ পরীক্ষায় পাসের হার ৩৭ দশমিক ৫০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে একজন।

এ ছাড়া বিএমটি পরীক্ষায় উখিয়া কলেজ এবং নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল (বিএম) স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৯০ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৯৭ জন। পাসের হার ৫১ দশমিক ৫ শতাংশ। এ পরীক্ষায় কেউ জিপিএ-৫ পায়নি।

 

প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিন পরীক্ষার মধ্যে আলিমে পাসের হার সবচেয়ে বেশি এবং এইচএসসিতে সবচেয়ে কম।
এ ব্যাপারে উখিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম এ তথ্য নিশ্চিত করেছন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..