1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

নাটোরে ১০০ গ্রাম হেরোইন বিশেষ কায়দায় পায়ুপথে লুকিয়ে রাখা ছিল, গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১১৯ বার পঠিত

নাটোর জেলা প্রতিনিধি :

নাটোরে র‍্যাবের অভিযানে বিশেষ কায়দায় পায়ুপথে কনডমের ভেতর লুকিয়ে রাখা ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতাররা হলেন—জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের বদিউজ্জামানের ছেলে মিন্টু (৪৫) ও রাজশাহীর গোদাগাড়ী থানার মৈশালবাড়ি গ্রামের আখতারের ছেলে শাকিবুর (৩৮)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন বাজার এলাকায় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গ্রেফতার ব্যক্তিদের দেহে বিশেষ কায়দায় লুকানো মাদকের সন্ধান পাওয়া যায়। পরে তাদের পায়ুপথে কনডমের ভেতর লুকানো অবস্থায় ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, জব্দ হওয়া হেরোইনের চালানটি কুষ্টিয়া থেকে জয়পুরহাটে নিয়ে যাওয়া হচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব।

নাটোর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..