1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

চাটখিল মোহাম্মদ পুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাবেক ছাত্রদলনেতা মনির পাটোয়ারী।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭২ বার পঠিত

চাটখিলপ্রতিনিধি।

আসন্ন চাটখিল উপজেলার মোহাম্মদ পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যপক আলোচনায় রয়েছেন তৃণমূল থেকে উঠে আসা রাজপথের লড়াকু সৈনিক, সমাজকর্মী ও শিক্ষানুরাগী সাংবাদিক মনির হোসেন পাটোয়ারী। ছাত্রজীবন থেকেই একজন সৎ, পরিচ্ছন্ন সংগঠক, রাজপথের সাহসী সৈনিক, দলের ডেডিকেটেড হিসেবে পরিচিত মনির পাটোয়ারী বর্তমানে নোয়াখালী জেলা জাসাসের সহ সাধারণ সম্পাদক, জেলা জিয়া সাইবার ফোর্স-জেডসিএফ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের দোয়া ও সমর্থন কামনা করেছেন ।

রাজনৈতিক পরিচিতি ও ত্যাগী নেতৃত্বে
১৯৯৫ সালে ছাত্রজীবন থেকেই শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রাজনীতির সাথে সম্পৃক্ত হন মনির পাটোয়ারী। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি থেকে শুরু করে জেলা পর্যায়, দূর প্রবাসে পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন:

সাবেক সহ সভাপতি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক: চাটখিল সরকারী কলেজ ছাত্রদল।

সাবেক সদস্য: চাটখিল উপজেলা ছাত্রদল ।

সাবেক সভাপতি: মোহাম্মদ পুর ইউনিয়ন ছাত্রদল।
সাবেক সহ সভাপতি পল্টন থানা ছাত্রদল (এনাম-জেমি কমিটি) ঢাকা মহানগর দক্ষিণ।
সাবেক যুগ্ম আহবায়ক দক্ষিণ কোরিয়া বি এন পি,
সাবেক সাংগঠনিক সম্পাদক দক্ষিণ কোরিয়া বি এন পি।
সাংগঠনিক সম্পাদক শহীদ জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি।

শিক্ষানুরাগী ও সামাজিক অবদান,
রাজনীতির পাশাপাশি একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক, সাংবাদিক হিসেবে মনির পাটোয়ারীর সুনাম রয়েছে দীর্ঘদিনের।

বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদ দক্ষিণ কোরিয়ার সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক বৃহত্তর নোয়াখালী এসোসিয়েশন ইন কোরিয়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ অর্গানাইজেশন ইন কোরিয়ার দায়িত্ব অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

শৈশব থেকেই স্বেচ্ছাসেবক, স্কাউটিং সমাজসেবায় হাতেখড়ি মনির পাটোয়ারীর।

ইউনিয়নবাসীর উদ্দেশ্যে মনির পাটোয়ারী বলেন: “আমি ছাত্রজীবন থেকে সততা ও নিষ্ঠার সাথে রাজনীতি এবং সামাজিক কর্মকাণ্ড করে আসছি।

মোহাম্মদ পুর ইউনিয়ন বাসীর সুখ-দুঃখে সবসময় পাশে থাকতে চাই। এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার এবং একটি পরিচ্ছন্ন ও মানবিক ইউনিয়ন গঠনে আমি বদ্ধপরিকর। আমি দল-মত নির্বিশেষে মোহাম্মদ পুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের নিকট দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রার্থী।”

এলাকার সাধারণ ভোটার ও রাজনৈতিক মহলের মতে, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে মনির পাটোয়ারী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শক্তিশালী অবস্থানে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..