1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত (৫২)বছর বয়সী এক ব্যক্তির!

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

দীপক শর্মা

ঠাকুরগাঁও সদর উপজেলায় নাইট কোচের ধাক্কায় মতিয়র রহমান (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে চুনিহারী বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত মতিয়র রহমান উপজেলার ৯ নম্বর রায়পুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চুনিহারী গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত বশিরউদ্দিন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় মতিয়র রহমান চুনিহারী বাজার এলাকায় সড়কের পাশে চলাচল করছিলেন। এ সময় বালিয়াডাঙ্গী থেকে ঢাকাগামী একটি নাইট কোচ তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্বজনেরা দ্রুত তাঁকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। বিকেল ৫টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..