1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি:

দেশব্যাপী তথ্য সংগ্রহের অংশ হিসেবে সিরাজগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা ও সিরাজগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ পৌরসভার ১, ২ ও ১১ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য শীঘ্রই সংগ্রহ শুরু করা হবে। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে অবহিত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. শাহাদাত হোসাইন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন খান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মনিরুল ইসলামসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..