1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

​তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী, সংবর্ধনা ও বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পঠিত

​কু‌মিল্লা ব‌্যু‌রো :
কুমিল্লার তিতাসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বন্দরামপুর আদর্শ একাডেমির নবম প্রতিষ্ঠাবার্ষিকী, এসএসসি ২০২৫ ও ২০২৬ ব্যাচের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা এবং বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (১২ অক্টোবর) বন্দরামপুর নয়াপাড়া আদর্শ একাডেমি মাঠে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
​বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মেদ মোফাচ্ছের।
​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রম (কো-কারিকুলার অ্যাক্টিভিটিস) এবং শরীরচর্চায় আগ্রহী করে গড়ে তুলতে হবে।” বন্দরামপুর আদর্শ একাডেমির সার্বিক শিক্ষার মান ও অগ্রগতি সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন এবং ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখার আশ্বাস দেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​সারজিনা আক্তার, উপজেলা একাডেমিক সুপারভাইজার
​মোঃ আবদুল আলিম, প্রধান উপদেষ্টা, বন্দরামপুর আদর্শ একাডেমি
​মোহাম্মদ জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার হারুণ উর রশিদ গার্লস কলেজ
​মোহর মুন্সি, উপদেষ্টা, আদর্শ একাডেমি ও সভাপতি, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপি
​ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক, বন্দরামপুর আদর্শ একাডেমি।
​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সরকার আবুল কালাম আজাদ (প্রতিষ্ঠাতা, আবুল কালাম আজাদ উচ্চ বিদ্যালয়), সালাহউদ্দিন আহমেদ (প্রধান শিক্ষক, গ্রামীণ প্রি-ক্যাডেট একাডেমি), ফরহাদ আহমেদ (প্রধান শিক্ষক, মিশন স্কুল), সমাজসেবক রাজা মিয়া সওদাগর, এবং বন্দরামপুর আদর্শ একাডেমির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক মোহাম্মদ খাইরুদ্দিন, কোষাধ্যক্ষ এম এ কাইয়ুম, পরিচালনা পর্ষদের সদস্য মজিবুর রহমান, মাসুদ রানা ও মতিউর রহমান প্রমুখ।
​বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রমজান হোসেনের সুনিপুণ পরিচালনায় প্রথম পর্বের আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা শেষে দ্বিতীয় পর্বে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা নাচ, গান ও আবৃত্তিসহ নানাবিধ পরিবেশনায় অংশ নিয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের মুগ্ধ করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..