1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও জেলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ ও মন্দির পরিদর্শন রংপুর রেঞ্জের ডিআইজির

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পঠিত

দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁও জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম । এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং উৎসবের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গৃহীত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন ও স্বেচ্ছাসেবক নিয়োগের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করায় তিনি পূজামণ্ডপ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বজায় রেখে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান। স্থানীয় প্রশাসন, পূজামণ্ডপ কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবকদের সমন্বিত সহযোগিতায় একটি উৎসবমুখর, নিরাপদ, শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ দুর্গোৎসব উদ্যাপিত হবে বলে ডিআইজি মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ জুয়েল রানাসহ ঠাকুরগাঁও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..