1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত
১৪

টাঙ্গাইলপ্রতিনিধিঃ
টাঙ্গাইল সদর উপজেলার ৯ নম্বর কাকুয়া ইউনিয়নের উদ্যোগে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. শাহীন মিয়া এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
আলোচনা সভায় মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা এসব অপরাধ দমনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..