শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আমার শরীর, আমার ইচ্ছে, আর আপনার ভদ্রতা, আপনার ইচ্ছে’

আমার শরীর, আমার ইচ্ছে, আর আপনার ভদ্রতা, আপনার ইচ্ছে’

বিনোদন ডেস্ক   

ফটোশুট হোক বা নিজের পছন্দের কোনো পোশাক পরা- এ নিয়ে যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় তাহলে মন্তব্য করতে ছাড়েন না সমালোচকরা। এবার সেই কুমন্তব্যের শিকার হয়েছেন ভারতীয় টিভি শিল্পী দিব্যাঙ্কা ত্রিপাঠি।

রিয়ালিটি শো ‘খতড়ো কি খিলাড়ির’ শুটিংয়ে আপাতত দক্ষিণ আফ্রিকায় রয়েছেন দিব্যাঙ্কা। প্রতিদিনিই চলছে শুটিং, রোজই কোনো না কোনো ছবি প্রকাশ্যে আসছে। তার পোশাক নিয়ে এবার কুমন্তব্য করলেন সমালোচকরা। পোশাকের সঙ্গে কেন ওড়না পরেননি এ প্রশ্ন করা হয়েছে তাকে। এই প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন নায়িকা।

‘ক্রাইম পেট্রোলে আপনি ওড়না পরেননি কেন?’ এমন প্রশ্নের জবাবে দিব্যাঙ্কা বলেন, ‘এই আপনাদের মতো মানুষেরা যাতে ওড়না ছাড়া মেয়েদেরও সম্মানের চোখে দেখা শুরু করেন, সেই কারণেই ওড়না পরিনি আমি। দয়া করে নিজের দৃষ্টিভঙ্গি বদলান এবং আপনাকে ঘিরে এরকম মানুষ যারা রয়েছেন তাদেরকেও সাহায্য করুন। একজন নারী কী পরবে আর কী পরবে না তা নিয়ে কুমন্তব্য করা বা তাদের দিকে আঙুল তোলা বন্ধ করুন। আমার শরীর, আমার ইচ্ছে, আর আপনার ভদ্রতা, আপনার ইচ্ছে’। এই রিট্যুইট দেখে অভিনেতার পাশে দাঁড়িয়েছেন তার ভক্তরা।

এর পরই দিব্যাঙ্কাকে উদ্দেশ্য করে আবার একজন লেখেন, ‘এটাও তো হতে পারে যে ব্যক্তি আপনাকে ওড়না পরার কথা জানতে চেয়েছেন তিনিও আপনার ভক্ত। আপনাকে ওড়না পরে দেখতে তার ভালো লাগে।’

এর জবাবে দিব্যাঙ্কা  মিষ্টি কথায় লেখেন,  ‘তা হতেই পারে। যদি তিনি আমার ভক্ত হন, তবে তার ভালোবাসাকে স্যালুট। কিন্তু মেয়েদের পোশাক নিয়ে প্রশ্ন করা আজকের সমস্যা নয়। এটা যুগ যুগ ধরে চলে আসছে। আলোচনা করার তো অনেক বিষয় রয়েছে, ওড়না সেই তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটি বিষয়

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com