শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’

অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘নবাব এলএলবি’

বিনোদন প্রতিবেদকঃ

অবশেষ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে অনন্য মামুনের আলোচিত ছবি ‘নবাব এলএলবি’। ছবিটি দীর্ঘ পাঁচ মাস সেন্সর বোর্ডে নানাবিধ লড়াইয়ের পর গত বৃহস্পতিবার (১০ জুন) ছাড়পত্র পেয়েছে। এরমধ্যে মামুন জানালেন ছবিটি আগামী ২৫ জুন সারাদেশে মুক্তি দেওয়া হবে।
নির্মাতা অনন্য মামুন জানান, ছবিটির ৯ মিনিট ৪৩ সেকেন্ড সেন্সর বোর্ডে কাটা হয়েছে। তারপরও তারা খুশি ছবিটি সেন্সর পেয়েছে, তারা বৃহৎ পরিসরে দর্শকদের ছবিটি দেখাতে পারবেন।

এর আগে জানুয়ারিতে সেন্সর বোর্ডে জমা পড়েছিল ‘নবাব এলএলবি’। গেল ১৯ জানুয়ারি ছবিটি বোর্ড সদস্যরা দেখেন। তখন কিছু সংশোধন দিয়েছিল বোর্ড সদস্যরা। সে অনুযায়ী নতুন করে ছবিটি জমা দেওয়ার পর ছাড়পত্র পায়।

সেলিব্রেটি প্রোডাকশন প্রযোজিত ছবিটি গত ১৬ ডিসেম্বর ও ১ জানুয়ারি দুই ভাগে আই থিয়েটার নামক একটি অ্যাপে মুক্তি দেওয়া হয়। একটি দৃশ্যে ধর্ষণের শিকার একজন নারী মামলা করতে গেলে পুলিশের নানান প্রশ্নবানের মুখে পড়েন। গেলো বছরের ২৫ ডিসেম্বর সে দৃশ্যটিকে অশ্লীল এবং পুলিশের সম্মানহানী করা হয়েছে এ অভিযোগে পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে পর্ণোগ্রাফি আইনে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে গত ১১ জানুয়ারি তারা জামিন পান।

‘নবাব এলএলবি’-র প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু। এতে একজন ধর্ষণ শিকারের নারীর চরিত্রে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। আর তার সে লড়াইয়ে আইনজীবী হিসেবে সঙ্গী হন শাকিব খান ও মাহিয়া মাহি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com