শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কক্সবাজার চকরিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

কক্সবাজার চকরিয়ায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত

 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে প্রতিপক্ষের গুলিতে সাবেক ছাত্রলীগ নেতা নাসির উদ্দিন নোবেল (৪২) নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন ৯ জন। মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার বিএমচর ইউনিয়নের মুবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন নোবেল পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সিকদার পাড়ার আবদুল খালেক সিকদারের ছেলে ও চট্টগ্রাম এমইএস কলেজের ছাত্র সংসদের সাবেক সমাজকল্যাণ সম্পাদক ছিলেন। গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সিকদার পাড়ার বাসিন্দা মো. ফেরদৌসের ছেলে আজিজুল হক (৫০), আবু তাহেরের ছেলে মিজানুর রহমান (৩১) ওমর মিয়ার ছেলে সরওয়ার হোসেন (৪২), আকবর আহমদের ছেলে আবুল কালাম ইয়াসিন (২১), সিরাজ মিয়ার ছেলে নুরুল আমিন (৩৫), আবুল হোসেনের ছেলে মো. শফি (৩৮), গোলাম উল ইসলামের ছেলে নুরুল কাদের (৪৬), আজহার আহমদের ছেলে জাফর আলম (৫০), মন্নু আলমের ছেলে জাহেদুল ইসলাম (২৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত নাসির উদ্দিনের মা ও তার আত্মীয়রা দাবী করেছেন, শুধু জমির বিরোধ নয় নির্বাচনী প্রচারণা নামায় অপর একটি পক্ষ এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নাসির উদ্দিনের চাষা জমিতে চাষ করতে যায়। এসময় এনাম নামের এক ব্যক্তি চাষা আকতার আহমদকে মারধর করে জমি থেকে উঠিয়ে দেন। পরে খবর পেয় নাসির উদ্দিন দলবল নিয়ে ঘটনাস্থলে যায়। কোন কিছু বুঝে উঠার আগেই এনামুল হক, রুবেল ও আলাউদ্দিনের নেতৃত্বে একদল বন্দুকধারী অতর্কিত গুলি ছোঁড়ে। এসময় ঘটনাস্থলে প্রাণ হারায় নাসির উদ্দিন। আহত হয় আরো ৯ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। তাদের অবস্থা গুরুতর হওয়ায় সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘটনা শুনেই পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এজাহার দিলে মামলা নেয়া হবে। এর আগেই জড়িতদের ধরতে পুলিশের কয়েকটি টিমকে অভিযানে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com