বগুড়া প্রতিনিধি;
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বগুড়ার সরিফ বিড়ি ফ্যাক্টরিতে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি বাজারজাতকরণ খবরে অভিযান চালিয়েছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। এ সময় নকল ও ব্যবহৃত ব্যান্ডরোলসহ ২ জনকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে শহরের টিনপট্টি সরিফ বিড়ি ফ্যাক্টরিতে এ অভিযান চালানো হয়। রাত সাড়ে ১০টায় র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃতরা হলেন আব্দুল ওহাব ও খলিলুর রহমান। তারা দুজনই ওই ফ্যাক্টরির ম্যানেজার। এ সময় ফ্যাক্টরিতে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করা ১৪ বস্তায় ৮ হাজার ৪০০ বিড়ির প্যাকেট জব্দ করা হয়।
র্যাব জানায়, সরিফ বিড়ি ফ্যাক্টরিতে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল ব্যবহার করে বাজারজাত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া শহরের টিনপট্টি এলাকায় সরিফ বিড়ি ফ্যাক্টরিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সরকারি রাজস্ব ফাঁকি দেয়া ১৪ বস্তায় ৮ হাজার ৪ শত প্যাকেট বিড়ি পাওয়া যায়। এ সময় ওই ফ্যাক্টরির দুজন ম্যানেজারকে আটক করা হয়েছে।
এদিন রাত ১১টার দিকে অভিযান শেষে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, সরিফ বিড়ি ফ্যাক্টরি সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বাজারজাত করা হচ্ছে দীর্ঘদিন ধরে। এমন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালায়। অভিযান চালিয়ে তার সত্যতা পাওয়া গেছে। নকল ও ব্যবহৃত ব্যান্ডরোল দিয়ে বাজারজাত করার উদ্দেশ্য রাখা ১৪ বস্তায় প্রায় ৮ হাজার ৪ শত বিড়ির প্যাকেট উদ্ধার করা হয়েছে, যা জব্দ করা হবে। এবং এই ফ্যাক্টরির দুজনকে আটক করা হয়েছে। প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
Leave a Reply