শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক খুন

নেত্রকোনায় জমি নিয়ে বিরোধের জেরে কৃষক খুন

নেত্রকোনা প্রতিনিধি:

জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শহীদ মিয়া (৫৫) নামে এক কৃষক খুন হয়েছেন। রবিবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার রৌহা ইউনিয়নের কমলপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী কন্যা ও ছেলে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। এদিকে গ্রামবাসী হামলাকারী চারজনকে ঘিরে ফেলে আটকে রেখে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কমলপুর গ্রামের সাবির শেখের দুই ছেলে মগবুল ও শহীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। বড় ভাই মগবুল শহরে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করে আসলেও গ্রামের বাড়িতে থাকেন ছোট ভাই শহীদ। জমি নিয়ে শনিবার সকালে বড় ভাইয়ের লোকজন গ্রামে এসে শহীদের বাড়িঘরে হামলা চালায়। এ নিয়ে শহীদের ভাগ্নে থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরদিন রবিবার দুপুরে অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে একদল দৃবৃত্ত পুনরায় শহীদের বাড়িতে হামলা চালায়। এসময় দায়ের কুপে শহীদ ও তার স্ত্রী সমলা, ছেলে শাহীন, কিশোরী মেয়ে কাকলি গুরুতর আহত হয়। পরে তাদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাাতলে নিয়ে আসলে শহীদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, দুই ভাইয়ের মধ্যে বিরোধ ছিলো। পরে ছোট ভাইকে মারধর করতে বড় ভাই শহর থেকে ভাড়া করে গোন্ডা পাঠায়। পরপর দুদিন ধরে হামলা চারালে রবিবার দুপুরে আবরো বড় ভাইয়ের লোকজন এসে কুপিয়ে হত্যা করেছে শহীদকে।
এদিকে আরেকটি সূত্র জানায়, শহীদতে কুপিয়ে ভুড়ি বের করে ফেললে হাসপাতালে আনলে মারা যায়নি শুনে হামলাকারীরা হাসপাতালে আসে মৃত্যু নিশ্চিত করতে। পরে হাসপাতাল এলাকায় পুলিশ দেখে পালিয়ে যায়।
নিহতের ভাতিজা লালন জানায়, শনিবার হামলা চালিয়ে বাড়ি ঘর গাছপালা ভাঙচুর করে। রবিবার অতর্কিতে চাচা শহীদের ওপর হামলা চালায় এবং কিশোরী মেয়ে কাকলি (১৩)কে ঘর থেকে বের করে এনে মারধর করেছে। স্ত্রীসহ ছেলেকেও মেরেছে।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানারওসি খন্দকার শাকের আহমেদ জানান, চারজনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com