কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব থেকে ১৮.৮ কেজি গাঁজা‘সহ ০১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প ।
মাদক ও চোরা কারবারীদের কে গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় ২৩ জুন ২০২১ ইং তারিখ ভোর আনুমানিক ০৫.২৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প, কিশোরগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন শম্ভুপুর সাকিনস্থ রেলগেইট সংলগ্ন ভৈরব-ময়মনসিংহ সড়কের ময়মনসিংহ গামী লেনের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ খাইরুল ইসলাম (২৬), পিতা-মোঃ হাবিল মিয়া, সাং- সাকোয়া, থানা- ত্রিসাল, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন। এসময় ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১৮.৮ কেজি মাদকদ্রব্য গাঁজা, ০১ টি পিকআপ, প্লাস্টিকের ১২টি ড্রাম উদ্ধার করে জব্দ করা হয়।
ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যাক্তির কাছে বিক্রয় করে আসছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
Leave a Reply