শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দীর্ঘ তিন সপ্তাহ পর কোভিড যুদ্ধে বিজয়ী লতা মঙ্গেশকর

দীর্ঘ তিন সপ্তাহ পর কোভিড যুদ্ধে বিজয়ী লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক :
দীর্ঘ তিন সপ্তাহ পর কোভিডমুক্ত হলেন ভারতের কিংবদন্তী কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। শুধু তাই নয়, নিউমোনিয়াকেও হারিয়ে দিলেন ৯২ বছরের এই উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী।
রবিবার (৩০ জানুয়ারি) বিকেলে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সে খবর জানালেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।

লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা নিয়ে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানান, চিকিৎসক প্রতীত সমধানীর তত্ত্বাবধানে রয়েছেন লতা মঙ্গেশকর।

রাজেশ তোপে বলেন, আমার প্রতীতের সঙ্গে কথা হয়েছে। উনি সুস্থ হচ্ছেন। ভেন্টিলেটরের সহায়তাও প্রয়োজন হচ্ছে না আর। শুধুমাত্র অক্সিজেন দেওয়া হচ্ছে থাকে। রয়েছেন সজ্ঞানে। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন তিনি। যদিও দুর্বলতা রয়েছে তার।

এছাড়া, চিকিৎসকরা জানিয়েছেন, গত তিন দিন ধরে ভেন্টিলেশনের বাইরে রয়েছেন লতা। জ্ঞানও রয়েছে তাঁর। বিকেলের মধ্যে লতার কোভিড নেগেটিভ হওয়ার খবর মিলল।

প্রসঙ্গত, কোভিডে আক্রান্ত হয়ে গত ৮ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন উপমহাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। বয়সজনিত শারীরিক পরিস্থিতির কারণে জটিলতার আশঙ্কায় সে দিনই তাঁকে রাখা হয় আইসিইউতে।

রবিবার সকালেই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছিলেন গায়িকার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

১৯৪২ সালে মাত্র ১৩ বছর বয়সে সুরের রানী ও ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত লতা মঙ্গেশকর তার ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ভাষায় তিনি ৩০ হাজার গান গেয়েছেন।

গত বছর ২৮ সেপ্টেম্বর ৯২ পূর্ণ করেছেন লতা। তার জন্মদিনের আগে বলিউডের জনপ্রিয় পরিচালক ও কম্পোজার বিশাল ভরদ্বাজ এবং লেখক গুলজার ঘোষণা করেন, প্রায় দুই দশক আগে রেকর্ড করা একটি গান তারা ওই দিন প্রকাশ করবেন। গানটি বিশালেরই একটি ছবির জন্য রেকর্ড হয়েছিল ৯০-এর দশকে। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। গানটিও না।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com