শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মা হচ্ছেন সোনম কাপুর

মা হচ্ছেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক :

বিয়ের চার বছর পর সুখবর দিলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তার কোলজুড়ে আসছে সন্তান। সোমবার (২১ মার্চ) সকালে ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশ করে খবরটি জানিয়েছেন অভিনেত্রী।
ছবিতে দেখা গেল, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে আছেন সোনম। পেটে রেখেছেন দুই হাত। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, চারটে হাত তোমায় বড় করার জন্য, নিজেদের সেরাটা দিয়ে। যারা একসাথে চলবে তোমার প্রতিটা পদক্ষেপে। যারা তোমায় ভালোবাসা দেবে তোমার পাশে থাকবে। তোমাকে স্বাগত জানানোর জন্য আর অপেক্ষা করতে পারছি না।

অর্থাৎ আগামী সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই সন্তান পৃথিবীতে আসবে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেল, বর্তমানে লন্ডনের নটিং হিলে রয়েছেন সোনম ও তার স্বামী আনন্দ। সেখানে তাদের নিজস্ব বাংলোতেই বসবাস করছেন।

গত বছরের জুলাইতে একবার সোনমের মা হওয়ার গুঞ্জন শোনা যায়। তবে পরে জানা যায়, খবরটা ভুয়া। এবার আর জল্পনা কিংবা গুঞ্জন নয়, সোনম নিজেই নিশ্চিত করেছেন। এখন কেবল অপেক্ষা নতুন অতিথিকে বরণ করে নেওয়ার।

উল্লেখ্য, ২০১৮ সালে ধনাঢ্য ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম কাপুর। জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে। মা হওয়ার প্রস্তুতি স্বরূপ অভিনয় থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। আনন্দ ব্যবসা সামলাচ্ছেন, আর সোনম ব্যস্ত ঘরে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com