শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নড়াইল কমলা লেবুর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

নড়াইল কমলা লেবুর প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির কোমলমতি দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় লোহাগড়া থানায় শিশু ধর্ষণের অভিযোগে জাহিদ শেখ (৫১) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিকে, শিশু ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে ইতনা গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধন কর্মসূচিতে ভুক্তভোগী ওই শিশুর শিক্ষা প্রতিষ্ঠানের শিশু শিক্ষার্থীরা, শিক্ষকরা ও এলাকাবাসী অংশ নেয়। গতকাল বুধবার দুপুর একটার দিকে ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নায়ার সুলতানা, সহকারী শিক্ষক মো. হাবিবুল্লাহ, সেলিনা পারভীন, মো. সোহেল রানা প্রমুখ। মানববন্ধনে অভিযুক্ত জাহিদ শেখকে দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

এর আগে গত সোমবার (১৬ মে) বিকাল সাড়ে চারটার দিকে লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি জাহিদ শেখ (৫১) ইতনা দক্ষিণপাড়ার আবুল শেখের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ইতনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম ও চতুর্থ শ্রেণির দুই ছাত্রী সোমবার স্কুলের পাঠ শেষে নিজ নিজ বাড়িতে যান। এরপর প্রতিবেশী দুই বান্ধবী উভয়েই অভিযুক্তের বাড়ির পাশে খেলা করছিল। এসময় তাদের প্রতিবেশী চাচা জাহিদ শেখ ওই দুই ছাত্রীদের কমলা লেবু খেতে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে ডেকে নিয়ে যান। ফাঁকা বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজা বন্ধ করে দেয়। এসময় ওই শিশুদের ভয় দেখিয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এবং ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে।

পরে ভুক্তভোগীরা এ ঘটনা পরিবারকে জানালে মঙ্গলবার (১৭ মে) রাতে ৫ম শ্রেণি পড়ুয়া শিশুটির মা বাদী হয়ে জাহিদ শেখকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। পরে বুধবার (১৮ মে) সকালে ওই দুই শিশুর ডাক্তারি পরীক্ষা করা হয় নড়াইল সদর হাসপাতালে। এ প্রসঙ্গে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন বলেন, এ ঘটনায় ৫ম শ্রেণির ভুক্তভোগী শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন। আসামিকে আটকের চেষ্টা অব্যাহত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com