যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সোনার দাম ভরিতে বাড়ল ৪১৯৯ টাকা

সোনার দাম ভরিতে বাড়ল ৪১৯৯ টাকা

নিজস্ব প্রতিবেদক :

ডলারের উত্তাপ ছড়িয়েছে সোনার বাজারে। অস্বাভাবিক হারে বেড়েছে মার্কিন ডলারের দাম। এতে দেশি- বিদেশি বাজারে বেড়েছে সোনার দাম। ফলে প্রতি গ্রাম সোনার দাম ৩৬০ টাকা বাড়ানোর তথ্য দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সে হিসেবে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ৪ হাজার ১৯৯ টাকা।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার ও অন্যান্য মুদ্রার দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এছাড়া আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনা ও রূপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন এই মূল্য কাল রবিবার থেকে সারাদেশে কার্যকর করবে বাজুস।

শনিবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন। বাংলাদেশের সকল জুয়েলারি ব্যবসায়ীদের পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত নতুন এই মূল্যে সোনা ও রূপা বিক্রির জন্য বিশেষভাবে অনুরোধ করেছে বাজুস।

নতুন মূল্য নিধারর্ণী তথ্যে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৭ হাজার ৭০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৬ হাজার ৭৫০ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম হবে ৫ হাজার ৭৯০ টাকা। পাশাপাশি সনাতন পদ্ধতির বা পুরাতন প্রতি গ্রাম সোনার দাম হবে ৪ হাজার ৮২০ টাকা।

বাজুস নির্ধারিত সোনার নতুন দাম অনুযায়ী, দেশে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়াবে ৮২ হাজার ৪৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৫৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৬ হাজার ২২০ টাকা।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রেখে বাজুস জানিয়েছে, হলমার্ক যুক্ত ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১৩০ টাকা। হলমার্ক যুক্ত ২১ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ১২৩ টাকা। হলমার্ক যুক্ত ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম হবে ৮০ টাকা।

আর ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com