ভোলাপ্রতিনিধি:
গ্রেফতারকৃত কবির হাওলাদার।
ভোলার লালমোহনে হত্যা মামলায় যুবদলের সভাপতি কবির হাওলাদারসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে, বুধবার রাতে উপজেলার করিম রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, উপজেলার কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রওশন আরা বেগম নামে এক বৃদ্ধা হত্যা মামলায় সন্দেহজনকভাবে তাকে গ্রেফতার করা হয়। ওই মামলায় আরো দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
লালমোহন থানার ওসি মো. মাহাবুবুর রহমান বলেন, গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ওই বৃদ্ধা হত্যার ঘটনায় লালমোহন থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন নিহতের ছেলে শিহাবউদ্দিন। ওই মামলায় কবির হাওলাদারসহ আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply