শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারে তিন  ডাকাত গ্রেফতার 

মৌলভীবাজারে তিন  ডাকাত গ্রেফতার 

মৌলভীবাজার প্রতিনিধি
 তিন ‘ভয়ংকর’ ডাকাতকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। রোববার (১৯ মার্চ) দিবাগত রাতে মৌলভীবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।
গ্রেফতারকৃতরা হলেন,মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার  মিহারী গ্রামের মৃত প্রফুল্ল কুমার দাসের ছেলে নকুল দাস (৪২), কমলগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামের আজিম মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩২) ও একই উপজেলার লালাপুর গ্রামের মৃত বরজান মিয়ার ছেলে হাফিজ মিয়া (৩৯)।
গ্রেফতারকৃতরা গত ১৭ মার্চ রাতে সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বরে একটি বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত বলে জানিয়েছে র‍্যাব।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি আফসান-আল-আলম জানান, গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়নের মাসুরা (বড়বাড়ী) গ্রামের বাসিন্দা আব্দুল হকের বসতঘরে ৭/৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় তারা কলাপসিবল গেইটের তালা ভেঙে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে আব্দুল হক ও তার পরিবারের সকল সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় শনিবার সন্ধ্যায় আব্দুল হক বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশের পাশাপাশি র‍্যাবও তদন্ত এবং ডাকাতদের  ধরতে অভিযান শুরু করে। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডাকাতদের অবস্থান সনাক্ত করতে সক্ষম হয় এবং রবিবার দিবাগত রাতে মৌলভীবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এই তিন ডাকাতকে গ্রেফতার করে র‍্যাব-৯ এর শ্রীমঙ্গল ইউনিট।
গ্রেফতারকৃত ডাকাতদের  বিরুদ্ধে সিলেট ও মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com