শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ডিবি পরিচয়ে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার দুই যুবক

ডিবি পরিচয়ে ফেনসিডিল পাচার, গ্রেপ্তার দুই যুবক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় চেয়ারে লুকানো ফেনসিডিলসহ গ্রেপ্তার যুবকেরা
নীলফামারীর ডিমলায় চেয়ারে লুকানো ফেনসিডিলসহ গ্রেপ্তার যুবকেরা। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর ডিমলায় ভুয়া ডিবি পরিচয়ে অটো ভ্যানে ফেনসিডিল পাচারেরে সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলায় সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ভুয়া ডিবি চক্রের সদস্য মাদক ব্যবসায়ী হাসান খান শান্ত (৩২) ও সাদ্দাম হোসেন (৩০)। শান্ত উপজেলার ছোট রাউতা গ্রামের বাসিন্দা। সাদ্দাম উপজেলার বাবুরহাট গ্রামের বাসিন্দা।

ডিমলা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, বাবুরহাট বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে ভুয়া ডিবির পরিচয়ে মাদক পাচার করা হচ্ছে এমন খবর পাই। এ সময় পুলিশ উপজেলার ইসলামিয়া কলেজের সামনে একটি অটো ভ্যান তল্লাশি করে। এ সময় ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের আসন কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভেতর রাখা ২৫০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এ সময় নিবন্ধনহীন একটি মোটরসাইকেল ও ৩৬টি তলা কাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিশ্বদেব রায় জানান, আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ একই কায়দায় মাদক দ্রব্যের ব্যবসা করছিলেন। শান্তর বিরুদ্ধে তিনটি মাদক মামলা রয়েছে। যা আদালতে বিচারাধীন।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, গ্রেপ্তার দুই জনসহ পাঁচজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে জেলে পাঠানোর প্রক্রিয়া চলমান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com