শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজবাড়ীর গোয়ালন্দ গাড়িতে চাঁদাবাজি করার সময় দুই ব্যক্তি আটক

রাজবাড়ীর গোয়ালন্দ গাড়িতে চাঁদাবাজি করার সময় দুই ব্যক্তি আটক

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গাড়িতে চাঁদাবাজির সময় দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকেকে ঈদ মোবারক লিখা ১৭০ টাকার স্টিকার ও ১০০ টাকা চাঁদার ডিপারচার স্লিপ এবং চাঁদা আদায়ের নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) বিকেলে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া কাটাখালীর বাসিন্দা হাবলু চৌধুরী (৬৫) ও গোয়ালন্দের দৌলতদিয়া বাহিরচর এলাকার বাসিন্দা ফজলু মোল্লা (৪৯)।

পুলিশ জানায়, মজনু সরদার নামে এক মাহিন্দ্রা মালিকের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিকেলে রাজবাড়ী ডিবি পুলিশ দৌলতদিয়া বাস টার্মিনালের কুষ্টিয়া বাস কাউন্টারের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় ১৭০ টাকা চাঁদার ঈদ মোবারক লেখা স্টিকার ও ১০০ টাকা চাঁদার ডিপারচার স্লিপ ব্যবহার করে টাকা আদায় করা হচ্ছিল। এ সময় হাবলু চৌধুরী ও ফজলু মোল্লাকে আটক করা হয়।জব্দ স্টিকার ও স্লিপে রাজবাড়ী জেলা ডিজেল চালিত অটোরিকশা/অটোটেম্পু মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহম্মেদের (জুয়েল) সই করা। ঈদ উপলক্ষে সংগঠনের ব্যয় ও দুর্ঘটনা প্রতিরোধের ব্যয় বাবদ এ চাঁদা আদায় করা হচ্ছিল। আটকদের কাছ থেকে আদায়কৃত চাঁদার ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

রাজবাড়ী গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। তিনি দৈনিক যুগ যুগান্তর কে বলেন, এ বিষয়ে গোয়ালন্দ থানায় মামলা প্রক্রিয়াধীন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com