গফরগাঁওয় প্রতিনিধি :
ফাইল ফটো
ময়মনসিংহের গফরগাঁওয়ে ধানক্ষেত থেকে আব্দুল কাইয়ুম নামে সাবেক এক ইউপি সদস্যের (মেম্বার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার উপজেলার চরআলগী ইউপির কান্দাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল কাইয়ুম ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ।
তিনি বলেন, মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে শেখ রাসেল একতা বাজার থেকে বাজার করে ফেরার পথে নিখোঁজ হন আব্দুল কাইয়ুম। সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় না পরিবারের লোকজন খোঁজে পায়নি। পরে বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ কান্দাপাড়া এলাকায় ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ।
তিনি আরো বলেন, এ ঘটনায় নিহতের পরিবার থানায় মামলা করেনি। নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু মরদেহ ধানক্ষেতে পড়ে থাকার কারণ উদ্ঘাটন করতে তদন্ত চলছে।
Leave a Reply