শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রাম সিইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কয়েকজন আহত

চট্টগ্রাম সিইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ, কয়েকজন আহত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) ভেতর কয়েকটি কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন পোশাকশ্রমিক আহত হয়েছেন।

গতরাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত চলে। পরে রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সিইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আবসার উদ্দিন রুবেল দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

 

তিনি বলেন, ‘একটি নির্মাণাধীন কারখানার মধ্যে তিন শিশু ঢুকেছিল। নির্মাণ শ্রমিকরা চোর ভেবে তাদের মারধর করে। পরে সেখান থেকে দুই শিশু বের হতে পারলেও একজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। কারখানা ছুটি শেষে ওই সড়ক দিয়ে যাওয়া পোশাকশ্রমিকরা বিষয়টি জানতে পেরে নির্মাণ শ্রমিকদের ওপর চড়াও হয় এবং তাদের মারধর করে।’

এসআই আরও বলেন, ‘সেসময় ওই সড়ক দিয়েই নৌবাহিনীর একটি টহল গাড়ি যাচ্ছিল। তারা নির্মাণ শ্রমিকদের বাঁচাতে গেলে নৌবাহিনীর গাড়ি আটকিয়ে উত্তেজিত শ্রমিকরা ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী-র‍্যাব সদস্যরাও যান। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।’

 

এ বিষয়ে জানতে সিইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুস সোবহানের মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।

শিল্প পুলিশের চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মো. সুলাইমান যুগ-যুগান্তরকে বলেন, ‘কারখানার উত্তেজিত শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com