শিরোনাম :
সড়ক যোগাযোগ নির্বিঘ্ন রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী খোকসায় ভ্যানচালকের লাশ উদ্ধার কম সময়ে ধান উৎপাদনের জাত উদ্ভাবন নিয়ে আলোচনা চলছে: কৃষিমন্ত্রী টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে পেছনে ফেলে অষ্টম স্থানে বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে গলায় ফাঁস নিয়ে যুবকের আত্মহত্যা

মুহ. মিজানুর রহমান বাদল,
মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবেশীর মারপিট সহ্য করতে না পেরে আল ইসলাম (৩৫) নামের এক যুবক ফাঁসি নিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
শনিবার(২৯ নভেম্বর) দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর খানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আল ইসলাম ওই গ্রামের আয়ূব আলীর পুত্র। রাতেই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে কথা হয় নিহতের মা রাহেলা ও বড় ভাবি কল্পনার সাথে। তারা জানান শনিবার সকাল ৮ টার দিকে আল ইসলাম তাদের ক্রয়কৃত রাস্তার একটি কাঠ গাছ কাটতে যায়। এ সময় প্রতিবেশী আনু বেপারি(৬৫) তার স্ত্রী ময়না(৬২), পুত্র আজিজ বেপারি(৪০) কন্যা কাজলি(৩৫) ও আজিজ বেপারির স্ত্রী লিপি আক্তার এসে গাছের মালিকানা দাবি করে আল ইসলামকে মারপিট করতে থাকে। তার ডাক-চিৎকারে তার মা এগিয়ে গেলে বহিরাগত ১০-১২ জন কিশোর গ্যাং পক্ষ নিয়ে দু,জনকেই বেধম প্রহার করে। প্রতিবেশী শাহিন খাঁর পুত্র  মুসফিকের(১৮) ঘুষিতে রাহেলার দাঁত ভেঙ্গে যায় বলে ওই পরিবারের অভিযোগ।
এ ঘটনার কোন সুরাহা না পেয়ে রাতেই পরিবারে অগোচরে ঘরের আড়ার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যার পথ বেছে নেয় আল ইসলাম।
অভিযুক্তদের বাড়িতে গিয়ে পুরুষ সদস্যদের পাওয়া যায়নি। আনু বেপারির স্ত্রী ঝগড়ার কথা স্বীকার করে জানান, গাছের ওই জায়গাটা আমাদের না। তবে ওই গাছের অর্ধেক আমাদের দেয়ার কথা ছিলো। এ কথা বলতে গেলে আল ইসলাম আমার স্বামী ও পুত্রকে মারপিট করে।
নিহত’র পরিবারে চলছে শোকের মাতম।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ জেওএম তৌফিক আজম বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com