শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লালমাইয়ে মরিয়মকে অবুঝ দুই সন্তানসহ ঘরছাড়া করলেন শ্বশুর-ভাসুর

লালমাইয়ে মরিয়মকে অবুঝ দুই সন্তানসহ ঘরছাড়া করলেন শ্বশুর-ভাসুর

লালমাই প্রতিনিধি:
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের দক্ষিণ জয়কামতা (মান্দারি) গ্রামের মিয়াজী বাড়ির এক হৃদয়বিদারক ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত মোঃ মাজহারুল ইসলামের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার রুমা (২৬) অভিযোগ করেছেন, তাঁর শ্বশুর, ভাসুর ও পরিবারের অন্যান্য সদস্যরা তাঁকে তাঁর দুই অবুঝ সন্তানসহ মারধর করে ঘর থেকে জোরপূর্বক বের করে দিয়েছেন এবং ঘরে তালা ঝুলিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী মরিয়ম জানান, ২০১৫ সালের ৮ আগস্ট তাঁর সঙ্গে মোঃ মাজহারুল ইসলামের পারিবারিকভাবে ৩ লাখ ৫০ হাজার টাকা দেনমোহরে বিয়ে হয়। ২০২০ সালে তাঁর স্বামী জীবিকার তাগিদে সৌদি আরব যান এবং ২০২১ সালের ১ আগস্ট সেখানে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর খবর তিনি তিন দিন পর জানতে পারেন।
মরিয়মের অভিযোগ, তাঁর অজান্তে শ্বশুর মোঃ আবদুল মালেক (৮০), শাশুড়ি আনোয়ারা বেগম (৬৫), ভাসুর আশিকুর রহমান মনির (৪৭) ও ভাসুরের স্ত্রী বৃষ্টি আক্তার (৩৫) মিলে সৌদি কোম্পানি থেকে প্রাপ্ত ১৫ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করেন। স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, সর্দার ও গ্রামবাসীদের উপস্থিতিতে একটি সমঝোতা হয়, যেখানে সিদ্ধান্ত হয় শ্বশুর-শাশুড়ি ৪ লাখ টাকা, মরিয়ম ২ লাখ টাকা, কন্যা মুনতাহার নামে ৪ লাখ এবং পুত্র আবদুল্লাহর নামে ৫ লাখ টাকা ডিপোজিট করবেন।
কিন্তু পরবর্তীতে শ্বশুর উক্ত সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানান এবং মরিয়মকে তাঁর দুই অবুঝ সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে দেন।
মরিয়ম আরও জানান, সৌদি কোম্পানি তাঁর নামে ১৫ লাখ ৬০ হাজার টাকা পরিশোধ করেছে, যা তিনি সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে জমি কিনে সংরক্ষণ করেছেন।
এ ঘটনায় মরিয়ম আক্তার রুমা বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ আদালতে শ্বশুর, ভাসুর, শাশুড়ি ও ভাসুরের স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। অপরদিকে, শাশুড়ি আনোয়ারা বেগমও মরিয়মকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন। বর্তমানে উভয় মামলাই তদন্তাধীন রয়েছে।
মরিয়ম আক্তার রুমা কাঁদতে কাঁদতে বলেন, “আমি আমার দুই অবুঝ সন্তানকে নিয়ে চরম অসহায় অবস্থায় আছি। আমি আদালত, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসীর কাছে অনুরোধ করছি আমার ও আমার সন্তানদের থাকার ব্যবস্থা করে দিন। সেই সঙ্গে আমার স্বামীর মৃত্যুর পর প্রাপ্ত ১৫ লাখ ৯০ হাজার টাকা আমার সন্তানদের নামে ডিপোজিট এবং তাঁদের পৈতৃক সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com