1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শারদীয় দুর্গাপূজা ২০২৬ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও পূজামণ্ডপ পরিদর্শন।

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

দীপক শর্মা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল, পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাণীশংকৈল উপজেলায় অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় দুর্গাপূজা উদ্যাপন নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়। পীরগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক, স্থানীয় সরকার, ঠাকুরগাঁও এবং হরিপুর উপজেলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, ঠাকুরগাঁও।

সভা শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..