1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

শেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

শেরপুরপ্রতিনিধি
গণশুনানীতে আসা সেবাপ্রার্থী প্রতিবন্ধীদের মধ্যে জেলা প্রশাসনের উদ্যোগে ১৩ টি হুইল চেয়ার ও ১ টি ট্রাইসাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকালে শেরপুর জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসব বিতরণ করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় উপস্থিত ছিলেন প্ুিলশ সুপার একে. এম জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক, মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ লুৎফুল কবীর, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো. আব্দুল আওয়াল চৌধুরী, বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম, জামায়াতের সাবেক জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল বাতেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মো. মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়াসহ আরো অনেকেই।

জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, সপ্তাহের প্রতি বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে গণশুনানী অনুষ্ঠিত হয়। এতে সকল পর্যায়ের নাগরিক তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে আসেন। সমস্যা সমাধানে নানাভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় আজকে শারিরীক প্রতিবন্ধী ১৪ জন অসহায় মানুষের মধ্যে হুইল চেয়ার ও ট্রাইসাইকেল বিতরণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..